News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী এবিভিপি

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিই নিজেদের দখলে নিতে পেরেছে এবিভিপি। সভাপতি পদে জিতেছেন অমিত তনবর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা কাবেরী এবং সম্পাদক হচ্ছেন অঙ্কিত কুমার সাঙ্গওয়ান। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া-র প্রার্থী মোহিত গ্রাইদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।   আজ ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবিভিপি এবং ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) লড়াইয়ে ছিল। তবে বামপন্থীরা সাফল্য পাননি। এবিভিপি গত কয়েক বছর ধরেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিজেদের দখলে রেখেছে। ২০১৩ সালেও এবারের মতোই ফল হয়েছিল। তবে ২০১৪ ও ২০১৫ সালে চারটি শীর্ষপদেই এবিভিপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন। এবার একটি পদ হারাতে হল।   এবারের নির্বাচনে মাত্র ৩৬.৯ শতাংশ ভোট পড়েছিল। ২০১০ সাল থেকে এটাই সবচেয়ে কম ভোটদান। চারটি শীর্ষপদে মোট ৯১ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে সর্বাধিক ভোট পেয়েছে এবিভিপি। সভাপতি পদে জয়ী অমিতের বক্তব্য, তাঁরা ছাত্র-ছাত্রীদের পাশে থাকা এবং তাঁদের হয়ে লড়াই করার জন্যই সাফল্য পেয়েছেন। তাঁদের প্রাপ্ত ভোটের পরিমাণ বেড়েছে। এবিভিপি-র এই জয়ে দেশ-বিরোধী শক্তির কাছে বার্তা যাবে বলেও দাবি অমিতের।
Published at : 10 Sep 2016 10:50 AM (IST) Tags: NSUI Delhi university abvp

সম্পর্কিত ঘটনা

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে

PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

বড় খবর

Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায়  কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…